কামারখন্দে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত
মোঃ খায়রুল ইসলাম
১৬-১২-২০১৯ ০৫:৩৪ অপরাহ্ন
|
|
কামারখন্দে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত
খাইরুল ইসলামঃ কামারখন্দে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১৬ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সকালে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। পরে উপজেলা হেলিপ্যাড ময়দানে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এরপর সকাল আটটার দিকে উপজেলা প্রসাশনের উদ্যোগে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হেলাল উদ্দিন, কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল ইসলাম, জামতৈল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখ প্রমুখ।
মোঃ খায়রুল ইসলাম ১৬-১২-২০১৯ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 536 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ