উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত
০৪ মে, ২০২৬ ০৫:৪০ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৬-১২-২০১৯ ০৪:০৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে সোমবার উল্লাপাড়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়। সকালে সরকারি আকবর আলী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উপজেলা প্রশাসন আয়োজিত দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান অতিথি উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের সহধর্মীনি মাহিন ইমাম, সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ ড. ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ গোলাম রহমান, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মীর শাহীন শাহ পারভেজ, সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড এম তাজুল হুদা, মুক্তিযোদ্ধা বৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সর্বস্তরের নারী পুরুষ। উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মাঠে কুচকাওয়াজ ও আকর্ষনীয় ডিসপ্লে প্রদর্শন করে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-১২-২০১৯ ০৪:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 410 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com