শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-১২-২০১৯ ১২:৫২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ।
পরে উপজেলা হেলিপ্যাড ময়দানে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অপরদিকে সকাল সাড়ে আটটার দিকে উপজেলা প্রসাশনের উদ্যোগে কেন্দ্রীয় হেলিপ্যাড ময়দানে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শন অনুষ্ঠিত হয়।
এ সময় সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ ছাড়া দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সংবর্ধনা, প্রীতি ফুটবল ও ক্রিকেট খেলা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, আলোচন সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com