শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-১২-২০১৯ ১২:৪৮ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
শুক্রবার তাড়াশ উপজেলার কমিটির অনুমোদন করে স্বাক্ষর করেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটির সভাপতি আশিক আহম্মেদ ও সাধারণ সম্পাদক সিদিকুন আওয়ালিন অময় ।
স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাড়াশ উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটির সভাপতি হিসেবে নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ও বানিয়াবহু গ্রামের আসাদ আলী’র ছেলে মো: সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রাসেল আহমেদকে নির্বাচিত করেন । তাতে তাড়াশ উপজেলার নবনির্বাচিত মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটির নেতৃবৃন্দকে আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে জেলা কমিটির দফতর সেলে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠনের একজন কর্মী হতে পেরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী আমিও আমার পরিবার। আশাকরি আমি আমার মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করব। মুক্তিযুদ্ধের চেতনা যেন আরও হাজারো বছর স্বমহিমায় এবং স্বগৌরবে বাংলাদেশের মাটিতে অটুট থাকে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com