শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-১২-২০১৯ ১২:০৮ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে বিজয়ী প্রহরে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান,সমাজসেবা সংগঠন পরে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদ চত্বরে মহান বিজয় দিবস ১৬ ই ডিসেম্বরের প্রহরে ইউনিয়ন পরিষদ শহীদ মিনারে বিভিন্ন শ্রেণির মানুষ, শিক্ষার্থী প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের কে শ্রদ্ধা জানিয়েছেন। পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার বিজয়ী প্রহরে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জনসাধারণের ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে উন্মুক্ত করে দেওয়া হয় । এরপর ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন,পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনসহ প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com