শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-১২-২০১৯ ১০:০৩ পূর্বাহ্ন |
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রোববার উল্লাপাড়ায় এসো মুক্তিযুুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে একাত্তরের রণাঙ্গনের যুদ্ধ কাহিনী শুনলেন শিক্ষার্থীরা। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মিলনায়তনে মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা বর্তমান প্রজন্মের শিক্ষাথর্ীদেরকে মুক্তিযুদ্ধের গৌরবগাথা গল্প শোনালেন। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিজ্ঞান কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায়। কল্যাণ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নাজমুল হক, কমলেশ বাগচি, প্রভাষক আব্দুস ছালাম,রফিকুল ইসলাম খোকন ও মোঃ জাহিদুল ইসলাম সহকারী উল্লাপাড়া শিক্ষক সানফ্লাওয়ার স্কুল। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নেয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com