তাড়াশে পাঁচ শতাধিক শীতার্তদের কম্বল দিলেন এমপি আজিজ
০৫ মে, ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন

  

তাড়াশে পাঁচ শতাধিক শীতার্তদের কম্বল দিলেন এমপি আজিজ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৫-১২-২০১৯ ০৮:৩২ অপরাহ্ন
তাড়াশে পাঁচ শতাধিক শীতার্তদের কম্বল দিলেন এমপি আজিজ

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের ব্যক্তিগত তহবীল থেকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পাঁচ শতাধিক গবির, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার সগুনা ইউনিয়নের মাকড়শোন জহির উদ্দিন বিজ্ঞান ও কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সগুনা ৩নং ওয়ার্ড সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদস সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এ সময় আরো উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সগুনা ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী, উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার ও  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান প্রমুখ।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-১২-২০১৯ ০৮:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 227 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com