উল্লাপাড়ায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-১২-২০১৯ ০৫:৩৭ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার দুস্থদের মাঝে পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদের থেকে বরাদ্দ পাওয়া শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার এলাকার ৫ শতাধিক অসহায়, দরিদ্র পরিবারের মাঝে এ কম্বল বিতরন করেন। বেলা ১১ টায় পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কম্বল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন,ইউপি সদস্য আব্দুর রাউব,সহ প্রমূখ।
পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতা মহান বিজয় দিবস উপলক্ষ্যে হতদরিদ্র, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এবং সংসদ সদস্য তানভীর ইমামের সুস্বাস্থ্য কামনায় দোয়া চেয়েছি।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-১২-২০১৯ ০৫:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 283 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ