শ্রীবরদীতে দুই মাদক কারবারি আটক
১৮ মে, ২০২৬ ০৮:০৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শ্রীবরদীতে দুই মাদক কারবারি আটক

নিউজরুম
১৫-১২-২০১৯ ০৫:৩০ অপরাহ্ন
শ্রীবরদীতে দুই মাদক কারবারি আটক
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ্। শনিবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের পাচঁ মেঘাদল এলাকা থেকে ভারতীয় ব্র্যান্ডের অফিসার চয়েজ নামের ৬ বোতল মদসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো কর্ণঝোড়া গ্রামের মৃত ইয়ানুছ আলীর ছেলে আলমাস (৩০) ওরফে বাদুর ও পাচঁ মেঘাদল গ্রামের আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক জুয়েল রানা ও এএসআই জুবায়েদ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় পাঁচ মেঘাদল গ্রামে রফিকুল ইসলামের বাড়ি থেকে ভারতীয় ব্রান্ডের অফিসার্স চয়েজ ৬ বোতল মদসহ তাদেরকে আটক করে। এ মামলার তদন্তকারী অফিসার এসআই শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের রবিবার কোর্টে সোপর্দ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রহুল আমিন তালুকদার বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মো. আব্দুল বাতেন

নিউজরুম ১৫-১২-২০১৯ ০৫:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 138 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com