কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় দগ্ধ আরও ৩ জনের মৃত্যু
০৫ মে, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন

  

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় দগ্ধ আরও ৩ জনের মৃত্যু

নিউজরুম
১৫-১২-২০১৯ ০৩:০৮ অপরাহ্ন
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় দগ্ধ আরও ৩ জনের মৃত্যু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা ১৭ জনে দাঁড়ালো। রোববার সকালে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। তারা হলেন- রাজ্জাক (৪৫), মোসতাকিন (২৩) ও আবু সাঈদ (২০)। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আগুনে দগ্ধ ৯ জন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান রাজ্জাক। সকাল সাড়ে ৯টার দিকে মারা যান মোসতাকিন। আর আবু সাঈদ মারা যান দুপুর পৌনে ১২টার দিকে। বুধবার বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এসময় ঘটনাস্থলে একজন ও ১৬ জন হাসপাতালে মারা গেছেন। দগ্ধ হন কমপক্ষে ৩৭ জন। এদের মধ্যে ৩৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

নিউজরুম ১৫-১২-২০১৯ ০৩:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 146 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com