শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-১২-২০১৯ ১২:৩৯ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
মানুষ মানুষের জন্য শ্লোগানকে সামনে নিয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন তাড়াশ জোনাল অফিসে গরীব দুস্থদের ১০০০ শীত বস্ত্র দেয়ার লক্ষ্য নিয়ে তৈরী করেছেন মানবতার দেয়াল।
রোববার সকালে শীতার্তদের জন্য মানবতার দেয়াল উদ্ধোধন করেন তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মাদ আশরাফ উদ্দিন খান। এ সময় তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো.রাব্বুল হাসান, কো-অর্ডিনেটর এস.এম সজিব, জুনিয়র ইন্জিনিয়ার এসএম কামাল, সহ:জুনিয়র ইন্জিনিয়ার শরিফ হোসেন ও ওয়ারেরিং পরিদর্শক মো. জহুরুল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে মানবতার দেয়ালে শীতবস্ত্র রাখেন অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
এ ব্যাপারে তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মাদ আশরাফ উদ্দিন খান বলেন, হতদরিদ্র, দুস্থ ও গরীবদের ১ হাজার শীতবস্ত্র দেয়ার লক্ষে অফিসের সামনে মানবতার দেয়াল তৈরি করা হয়েছে। এখান থেকে যার প্রয়োজন সে নিয়ে যাবেন। আর যাদের দেয়ার সার্মথ্য আছে তারা মানবতার দেয়ালে রেখে যাবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com