চৌহালীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জলন
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৫-১২-২০১৯ ১২:২৬ অপরাহ্ন
|
|
চৌহালীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জলন
চৌহালী প্রতিনিধিঃসিরাজগঞ্জের চৌহালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে উপজেলা শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করেছে উপজেলা প্রশাসন ৷
শনিবার(১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,থানা অফিসার ইনচার্জ রাসেদুল ইসলাম বিশ্বাস, ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাবিবুর রহমান হাবীব, আব্দুর রশিদ বাবুল,সিরাজগঞ্জ জেলা মুক্তিযুদ্ধা কোমান্ডের সহকারি কমান্ডার আবু ইউসুফ হক্কানী, সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ ।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৫-১২-২০১৯ ১২:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 210 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ