শিবগঞ্জে জেএসকেএফ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
০৪ মে, ২০২৬ ০২:২৭ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে জেএসকেএফ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজরুম
১৪-১২-২০১৯ ০৮:৩১ অপরাহ্ন
শিবগঞ্জে জেএসকেএফ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে জেএসকেএফ এর উদ্যোগে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার বিকালে মাঝিহট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক। প্রধান অতিথি’র বক্তব্য শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল গফুর মন্ডল।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক জিএম মিজান, নির্বাহী সদস্য আনিছার রহমান দুলাল। আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল তালুকদার, মাঝিহট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম শাহীন, সাবেক ইউপি সদস্য এমদাদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আব্দুর রহমান। অনুষ্ঠান হতে শীতবস্ত্র পেয়ে গরীব দূঃখিরা হাসি মুখে বাড়ি ফিরে যান।


নিউজরুম ১৪-১২-২০১৯ ০৮:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 212 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com