শিবগঞ্জে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
০৪ মে, ২০২৬ ০২:২৭ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিউজরুম
১৪-১২-২০১৯ ০৮:৩০ অপরাহ্ন
শিবগঞ্জে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রবিউল ইসলাম রবিঃশহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার দুপুর ১২.৩০ মিনিটে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রবি’র সভাপতিত্বে শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মির্জারুল আলম শাহাজাদা চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ বুদ্ধিজীবীরা বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান, পাকিস্থানি হানাদার বাহিনী তাদের পরাজয় সুনিশ্চিত জেনেই টার্গেট করে বুদ্ধিজীবীদের শহীদ করেছে, আমরা তাদের বিন¤্র শ্রদ্ধার সাথে স্মরণ করি।  

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেীধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, উপাধ্যক্ষ আশরাফুজ্জামান মন্টু, মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি ছাইদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক এসআই সুমন, মোকামতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিএম মিজান। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরানুল হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, দপ্তর সম্পাদক তৌহিদ মন্ডল, প্রচার সম্পাদক সাজু মিয়া, কার্য-নির্বাহী সদস্য আব্দুর রহমান, আনিছুর রহমান দুলাল, মঞ্জুর রহমান, সেলিম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আকাশ,রশিদুর রহমান রানাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


নিউজরুম ১৪-১২-২০১৯ ০৮:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 281 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com