উল্লাপাড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
০৪ মে, ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৪-১২-২০১৯ ০৫:২৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার দুস্থদের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে বরাদ্দ পাওয়া শীতবস্ত্র বিতরন করা হয়েছে। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসাবে এলাকার ৪শতাধিক অসহায়, দরিদ্র পরিবারের মাঝে এ কম্বল বিতরন করেন। বেলা এগারোটার দিকে সংসদ সদস্যের সোনতলা বাসভবন থেকে এ কম্বল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান, সলপ ইউপি চেয়ারম্যান শওকাত ওসমান, উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ শাহীন পারভেজ প্রমুখ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৪-১২-২০১৯ ০৫:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 479 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com