উল্লাপাড়ায় গৃহবধুর চুল কেটে দেওয়া সেই আওয়ামী লীগ নেতার ৪ সহযোগী গ্রেফতার
০৪ মে, ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় গৃহবধুর চুল কেটে দেওয়া সেই আওয়ামী লীগ নেতার ৪ সহযোগী গ্রেফতার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৪-১২-২০১৯ ০৪:৫৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় গৃহবধুর চুল কেটে দেওয়া সেই আওয়ামী লীগ নেতার ৪ সহযোগী গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃউল্লাপাড়ায় গৃহবধুর চুল কেটে দেয়ার ঘটনার প্রধান আসামী ওয়ার্ড আওয়ামী লীগের সেই সভাপতি মোঃ আব্দুর রশিদ এর ৪ সহযোগী শনিবার বেলা ১১ টার দিকে তাড়াশ উপজেলার নওগাঁ বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । এরা হলেন উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামের মোঃ মোজাহারের ছেলে মোঃ মনসুর আলী, মোঃ বাহের আলীর ছেলে মোঃ আব্দুস ছালাম, মোঃ নাসির হোসেন ও মোঃ শহিদুল ইসলাম । এর আগে গত ১০ ডিসেম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দু রশিদ উল্লাপাড়া আমলী আদালতে আতœসমর্পন করেন । গত ২৫ নভেম্বর উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামে ২ সন্তানের জননীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ও তার চার সহযোগী ওই গৃহবধুর চুল কেটে দেয়। এ ঘটনায় গত ২ ডিসেম্বর ওই নির্যাতিত নারী বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন । বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে ঢাকা হাইকোর্টের একজন আইনজীবি আদালতের নজরে আনলে হাইকোর্ট বিষয়টি নিয়ে সিরাজগঞ্জের ডিসি, এসপি, ইউএনও ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ঘটনার অগ্রগতির ব্যাখ্যা চান। এর পরেই পুলিশ ও স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসে। আব্দুর রশিদকে ধরার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায় । গ্রেফতারের ভয়ে আব্দুর রশিদ গত ১০ ডিসেম্বর সকালে উল্লাপাড়া আমলী আদালতে আত্মসমর্পণ করে। তিনি আদালতে জামিনের আবেদন করেন । আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন । বাকি ৪ আসামিদেরকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ । গোপন সুত্রে খবর পেয়ে শনিবার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজার থেকে উল্লাপাড়া সার্কেল এএসপি গোলাম রহমানের নেতৃত্ত্বে বাকী ৪ আসামীকে গ্রেফতার করে । আসামীদের জেলে পঠানো হয়েছে । পরে উল্লাপাড়া থানায় এ সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাফিজুর রহমান আদালতে ওই ৪ আসামীর ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন । এ ব্যাপারে উল্লাপাড়া সার্কেলের এএসপি গোলাম রহমান জানান গোপন সুত্রে সংবাদ পেয়ে বেলা ১১ টার দিকে তাড়াশ উপজেলার নওগা বাজারে অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করা হয় । এ মামলা দ্রুত তদন্ত করে চার্জসিট দেওয়া হবে ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৪-১২-২০১৯ ০৪:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 327 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com