উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থার আয়োজনে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান
০৪ মে, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থার আয়োজনে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৪-১২-২০১৯ ০৩:৪৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থার আয়োজনে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থার আয়োজনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।  শনিবার সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর-কালিগঞ্জ গ্রামে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ আইনুল হকের বাস ভবনে প্রায় ১৫ শতাধিক মানুষ কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। আওয়াজ মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ আইনুল হক  চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সেলিম রেজা সহকারী অ্যাডজুটেন্ট বাংলাদেশ আনসার,উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়,আওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন,আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পরিচালক রাকিবুল হাসান সুমন, কোষাধ্যক্ষ রোমানা খাতুনসহ প্রমূখ।

আওয়াজ ফাউন্ডেশনের চিপ মেডিকেল অফিসার ডা. সাবরিনা আক্তারের নেতৃত্বে  ৫ সদস্যের একটি দল চিকিৎসা সেবা দিতে আসে। এদের মধে ছিলেন ডা.তামান্না আফরিন এম,বি,বি,এস (সহকারী প্রফেসর এনএমসি মেডিকেল কলেজ, সহকারী ডাক্তার  রুকসানা, হোসনে আরা রেখা, জুঁই লাবণ্য। 

চিকিৎসা নিতে আসা রাঘববাড়িয়া গ্রামের কুলসুম,আব্দুর রহিম,বন্যাকান্দি গ্রামের মহিতন সোনেকা এবং বোয়ালিয়া গ্রামের শাহজাহান আলী জানান আমরা আওয়াজ মানব উন্নয়ন সংস্থা থেকে বছরে তিনবার ফ্রী চিকিৎসা ও ওষুধ পেয়ে থাকি।আওয়াজ মানব উন্নয়ন সংস্থার এমন উদ্যোগ কে স্বাগত জানাই। এখানকার ডাক্তার আমাদের সমস্যা গুলো দেখে খুব যতœ সহকারে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়ে থাকে।খুবই ভালো চিকিৎসা দেয়। চিকিৎসা নিতে আসা সকলেই অনুরোধ করেন বছরে ত্রৈমাসিক ভাবে যদি চিকিৎসা সেবা ও ওষুধ পাওয়া যায় তাহলে আমাদের মতো দুস্থ ও অসহায় মানুষ আরো উপকৃত হব। 

আওয়াজ মানব উন্নয়ন সংস্থা ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ আইনুল হক জানান গ্রামের অসহায় অবহেলিত মানুষ গুলো টাকার অভাবে  উন্নত চিকিৎসা সেবা ও শীতবস্ত্র পায় না। তাই আমি নিজ অর্থায়নে প্রত্যেক বছর প্রায় ৫ হাজার মানুষ কে শীতবস্ত্র,ও প্রায় ১৫ শতাধিক মানুষের জন্য চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে থাকি। সমাজের বিত্তশালীরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে গ্রামে মানুষ গুলো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৪-১২-২০১৯ ০৩:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 226 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com