কাজিপুরে চরাঞ্চলে ভেঙে গেছে রাস্তা নৌকায় ঝুঁকি নির্য়ে পারাপার
২৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন

  

কাজিপুরে চরাঞ্চলে ভেঙে গেছে রাস্তা নৌকায় ঝুঁকি নির্য়ে পারাপার

আব্দুল জলিল
১৪-১২-২০১৯ ০১:০১ অপরাহ্ন
কাজিপুরে চরাঞ্চলে ভেঙে গেছে রাস্তা নৌকায় ঝুঁকি নির্য়ে পারাপার

কাজিপুর  সংবাদদাতাঃ সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের গ্রামীণ রাস্তা ও ব্রিজ ভেঙে যাওয়ায় খেয়া নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে স্কুল শিক্ষার্থীসহ স্থানীয়দের। ঐ ইউনিয়নের ঘোড়াগাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাস্তা ও ব্রিজ দিয়ে পারাপার হতো। বন্যায় রাস্তা ও ব্রিজ ভেঙে যাওয়ায় ইউনিয়নটি দুই ভাগে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেরামত কিংবা নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।

সরেজমিনে জানা গেছে, চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা, উত্তর রেহাইশুড়িবেড়, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, মনসুরনগর ইউনিয়নের ১১ গ্রামের বাসিন্দাদের সহজ যোগাযোগ সংযোগ ছিল উত্তর রেহাইশুড়িবেড় রাস্তা ব্রিজ। নাটুয়ারপাড়া নৌঘাট সংলগ্ন ব্রিজ ও রাস্তাটি। সে রাস্তাগুলো ভেঙে যাওয়ায় নৌকায় শিক্ষার্থীরা নদী পার হচ্ছে। যমুনা নদীর পূর্ব পাড়ের বাসিন্দা ও পশ্চিম পাড়ের ঘোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। 

কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউপি সদস্য রুহুল আমিন ও ঘোড়াগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, দ্রুত নতুন রাস্তা ও ব্রিজ নির্মাণ করার দাবী জানিয়েছেন। 


আব্দুল জলিল ১৪-১২-২০১৯ ০১:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 240 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com