শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-১২-২০১৯ ০৭:৪৫ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের তেতুঁলিয়া-লাঙ্গলমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, বারুহাস ইউনিয়ন আ’লীগ সভাপতি ময়নুল হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারসহ আরো অনেকেই।
জানা যায়, উপজেলার বারুহাস ইউনিয়নের তেতুঁলিয়া লাঙ্গলমুড়া গ্রামে চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন-১ম (ঘইওউঘঘএচঝ-১) প্রকল্পের আওতায় তেতুঁলিয়া লাঙ্গলমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com