উল্লাপাড়ায় লাইনে দাঁড়িয়ে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনছে ক্রেতা
০৪ মে, ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় লাইনে দাঁড়িয়ে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনছে ক্রেতা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৩-১২-২০১৯ ০৩:৩০ অপরাহ্ন
উল্লাপাড়ায় লাইনে দাঁড়িয়ে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনছে ক্রেতা

রায়হান আলীঃ  শুক্রবার সকালে উল্লাপাড়ায় টিসিবির মিশরীয় পেয়াজ বিক্রি শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এই পেয়াজ বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। টিসিবির মিশরীয়  পেয়াজ কিনতে সাধারন ক্রেতারা ভীড় করছে। সাধারন ক্রেতারা স্বতস্ফুর্তভাবে লাইনে দাড়িয়ে এ পেয়াজ ক্রয় করছেন। এখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মারুফ হোসেন ভুইয়া, উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, টিসিবির ডিলার অনিক ভ্যারাইটির স্বত্তাধিকারী গৌতম দত্ত, উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান প্রমুখ।

ডিলার গৌতম দত্ত জানান, পেয়াজের দাম বৃদ্ধির কারনে  টিসিবির পেয়াজের  আমদানি করা হয়েছে। এতে করে সাধারন ভোক্তারা উপকৃত হবে। তিনি আরো বলেন, আমার কাছে মোট ৯ হাজার কেজি পেয়াজ রয়েছে এই পেয়াজ প্রতিজনকে ২ কেজি করে দিলে প্রায় ৪ হাজার ৫০০ লোককের চাহিদা পূরণ করা যাবে। প্রতি কেজি পেয়াজের মূল্য ৪৫ টাকা কেজি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, সাধারন ক্রেতাদের সুবিধার্থে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় টিসিবি পেয়াজের ব্যবস্থা করা হয়েছে। এতে করে সাধারন ভোক্তারা অনেক উপকৃত হবেন বলে জানান আরিফুজ্জামান।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-১২-২০১৯ ০৩:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 446 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com