উল্লাপাড়ার সেই আওয়ামী লীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত
২৯ এপ্রিল, ২০২৬ ০৮:১৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ার সেই আওয়ামী লীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৩-১২-২০১৯ ১০:১০ পূর্বাহ্ন
উল্লাপাড়ার সেই আওয়ামী লীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় গৃহবধুর চুল কেটে দেয়ার ঘটনার প্রধান আসামী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত । এ মামলার তদন্ত কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান গত ১০ ডিসেম্বর আদালতের কাছে আব্দুর রশিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন । বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির পর আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন । ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

ওই ঘটনায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ গত মঙ্গলবার সকালে উল্লাপাড়া আমলী আদালতে আত্নসমর্থন করে। গত ২৫ নভেম্বর উল্লাপাড়ার উধুনিয়ার গজাইল গ্রামে ২ সন্তানের জননীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ও তার চার সহযোগী ওই গৃহবধুর চুল কেটে দেয়। এ ঘটনাটি বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ঢাকা হাইকোর্টের একজন আইনজীবি আদালতের নজরে আনলে হাইকোর্ট বিষয়টি নিয়ে সিরাজগঞ্জের ডিসি, এসপি, ইউএনও ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ঘটনার অগ্রগতির জানতে চান। এর পরেই পুলিশ ও স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসে। আব্দুর রশিদকে ধরার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায় । গ্রেফতারের ভয়ে আব্দুর রশিদ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আদালতে জামিনের আবেদন করেন । আদালত তার জামিন না মঞ্জুর কের তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন । পরে উল্লাপাড়া থানায় এ সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হাফিজুর রহমান আদালতে আব্দুর রশিদের ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-১২-২০১৯ ১০:১০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 587 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com