সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও মোঃ আরিফুজ্জামান
০৪ মে, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন

  

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও মোঃ আরিফুজ্জামান

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১২-১২-২০১৯ ০৪:৩৫ অপরাহ্ন
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও মোঃ আরিফুজ্জামান

উল্লাপাড়া প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় সিরাজগঞ্জ জেলার  শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন উল্লাপাড়ার মোঃআরিফুজ্জান। সিরাজগঞ্জ জেলা প্রশাসন চলতি বছরের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তার নাম ঘোষনা করে ইতিমধ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠিয়েছেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মোঃ আরিফুজ্জামান ২০১৭ সালের ২৪ ডিসেম্বর থেকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে যাচ্ছেন। একজন সৎ ন্যায় নিষ্ঠাবান অফিসার হিসাবে তিনি উপজেলার নানা উন্নয়ন কর্মকান্ডে অবদান রেখে ইতিমধ্যেই প্রচুর সুমান কুড়িয়েছেন। সেই সাথে উপজেলাবাসীর আস্থাভাজন হয়েছেন। মুক্তিযোদ্ধার সন্তান এই অফিসার উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করে উপজেলার প্রতিটি সরকারী অফিসকে দূর্নীতিমুক্ত করার পাশাপাশি জনসেবা নিশ্চিত করেছেন। 

হয়রানিমুক্ত এ উপজেলার সরকারি প্রতিটি অফিসে জনসেবা নিশ্চিত করনে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার অফিসে যে কেউ কোন সমস্য নিয়ে গেলে তিনি তাৎক্ষনিক তা সমাধান করে নজির স্থাপন করে চলেছেন। একই সাথে তিনি উপজেলার প্রতিটি এলাকায় চলমান নানা উন্নয়ন কর্মকান্ডের সঠিক বাস্তবায়নে মাঠ পর্যায়ে তদারকি করে থাকেন। তিনি এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন করে শিক্ষার্থীদের মাঝে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্য বিয়ে সহ নানা সামাজিক সচেতনতা বাড়াতে সভা সমাবেশ করে চলেছেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-১২-২০১৯ ০৪:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1407 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com