বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ
২৯ এপ্রিল, ২০২৬ ০৬:৫৬ পূর্বাহ্ন

  

বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-১২-২০১৯ ০৩:৪৮ অপরাহ্ন
বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক সড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড । বৃহস্পতিবার সকালে সায়দাবাদ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলার সূবর্ণসাড়া থেকে ক্ষিদ্রমাটিয়া ওয়াবদা বাধ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট আফসানা ইয়াছমিন, এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ফয়সাল আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, থানা উপ-পরিদর্শক মেহেদী হাসান, মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য সহ পুলিশ সদস্যবৃন্দ। অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার ও এক্সিউটিভ ম্যাজিট্রেট আফসানা ইয়াছমিন জানান, সূবর্ণসাড়া হইতে ক্ষিদ্রমাটিয়া পর্যন্ত যে সকল অবৈধ দখলদার পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে দোকানপাট বা অন্যান্য স্থাপনা তৈরি করেছিল আমরা সে সকল দখলদারদের নোটিশ করে জায়গা ছেড়ে দেবার নির্দেশ প্রদান করি। তারপরও যারা জায়গা ছেড়ে দেয়নি তাদেরকে অভিযান পরিচালনার মাধ্যমে উচ্ছেদ করা হচ্ছে। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, বার বার উচ্ছেদ অভিযান করার পরেও অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এটি যে অবৈধ সে বিষয়ে সচেতন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়েছি। অবৈধ দখলদারদের হাত থেকে দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-১২-২০১৯ ০৩:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1144 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com