শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১২-১২-২০১৯ ০১:১৬ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদে ৩ শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান বাবুল শেখ এর সভাপত্বিতে ৩ শতাধিক শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন, শিক্ষক নেতা আইয়ুবুর রহমান রাজন, ইউপি সদস্য সোলায়মান আলী ও ইউপি সচিব নির্মল প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com