উল্লাপাড়ার মেয়ে সারাহ্ দার্জিলিং ফেস্ট-এ স্বর্ণপদক জয়
০২ মে, ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন

  

উল্লাপাড়ার মেয়ে সারাহ্ দার্জিলিং ফেস্ট-এ স্বর্ণপদক জয়

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১২-১২-২০১৯ ০৬:৩০ পূর্বাহ্ন
উল্লাপাড়ার মেয়ে সারাহ্ দার্জিলিং ফেস্ট-এ স্বর্ণপদক জয়

উল্লাপাড়া প্রতিনিধিঃ বাংলাদেশের মেয়ে সারাহ্ সূচী নির্জনা ভারতের দার্জিলিং ফেস্ট-২০১৯ এ স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত এই ফেস্ট-এ আন্তঃস্কুল প্রতিযোগিতায় টাইকনডু ইভেন্টে সে চ্যাম্পিয়ন হয়েছে। সারাহ্ দার্জিলিং কার্সিয়াং হিমালি বোর্ডিং স্কুলের দশম শ্রেণির ছাত্রী। দার্জিলিং ফেস্ট-এর সমাপনী দিনে টাইকনডু-এর প্রতিষ্ঠাতা মিস্টার প্রেমা ডি ভূটিয়া আনুষ্ঠানিক ভাবে সারাহ্ সূচির হাতে ক্রেষ্ট ও সম্মাননা পত্র তুলে দেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া গ্রামের ব্যবসায়ী আবু সুফিয়ান সোভনের মেয়ে সারাহ্ সূচি নির্জনা। সে এর আগেও দার্জিলিং-এ অনুষ্ঠিত হিমাল তড়াই দুয়ারস স্পোটর্স ফেস্ট-এ একই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-১২-২০১৯ ০৬:৩০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 642 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com