শ্রীবরদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা
১৮ মে, ২০২৬ ০৯:০৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শ্রীবরদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

নিউজরুম
১১-১২-২০১৯ ০৮:৩২ অপরাহ্ন
শ্রীবরদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট নিলুফা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা আদায় করেছেন। ১১ ডিসেম্বর বুধবার বিকালে পৌর শহরের  চৌরাস্তা মোড় ও হাসপাতাল সংলগ্ন ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মাসুদুর রহমান, এসআই সাইফুল ইসলাম প্রমুখ। এ আদালত ফুটপাত দখল করে গড়া উঠা ৫টি অবৈধ দোকান উচ্ছেদ করে। এছাড়া শ্রীবরদী পশ্চিম বাজারের লাখো হোটেল, মুদি দোকান ও কাঁচা বাজারসহ তিনটি দোকানে অভিযান পরিচালনা করে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 


নিউজরুম ১১-১২-২০১৯ ০৮:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 333 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com