শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-১২-২০১৯ ০৮:১২ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংসদ সদস্য তানভীর ইমাম দীর্ঘদিন অসুস্থতার পর রোগমুক্ত হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে ১৪ টি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীর ও জনসাধারণ মিছিল নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসে জমায়েত হন। পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের নেতৃত্বে ১৫ শতাধিক আওয়ামীলীগের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে সংসদ সদস্য তানভীর ইমামের গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বুধবার সকালে উল্লাপাড়া পৌরশহরের গুলিস্তান চত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের স্লোগানে মুখরিত পঞ্চক্রোশী ইউনিয়নের বিশাল শোডাউন নিয়ে নেতাকর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে সমবেত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com