শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-১২-২০১৯ ০৭:৫১ অপরাহ্ন |
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জের ধরে কাঠের টুকরা দিয়ে পিটিয়ে স্বামীর মাথা ফাটিয়ে দিলেন এক স্ত্রী। বুধবার বিকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের নবীপুর এ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই উপজেলার হামকুড়িয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও স্ত্রী উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মহেষপুর গ্রামের মো. বিশার মেয়ে ও দুই সন্তানের জননী মোছা. বিলকিস খাতুন (৩৩) এর পারিবারিক দ্বন্দ চলে আসছিল। এদিকে রফিকুল ইসলাম নবীপুর গ্রামে এক আত্নীয়র পুকুর দেখাশোনার কাজ নেন। এমতাবস্থায় বুধবার দুপুরে স্ত্রী বিলকিস খাতুন ও তার মা নবীপুর গ্রামে এসে স্বামীকে মারপিট করে। এ সময় কাঠের টুকরা দিয়ে স্ত্রী বিলকিস খাতুন স্বামী রফিকুলের মাথায় আঘাত করলে, সাথে সাথে সে মাটিয়ে লুটিয়ে পড়ে।
এ ব্যাপারে স্থানীয় আলমাহমুদ, মুনসুর আলী ও মেয়ের খালু মহির উদ্দিন জানান, স্বামী রফিকুল ইসলামকে পিটিয়ে ও কাঠের টুকরা দিয়ে মাথা ফাটিয়ে দেয়ায় আহত অবস্থায় তাকে খালকুলা একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com