শিবগঞ্জের তিয়াইলে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
০৪ মে, ২০২৬ ০৫:৩৭ পূর্বাহ্ন

  

শিবগঞ্জের তিয়াইলে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

নিউজরুম
১১-১২-২০১৯ ০৬:১৬ অপরাহ্ন
শিবগঞ্জের তিয়াইলে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের তিয়াইল গ্রামে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার রাতে আলীয়ারহাট ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটমূল ইউপি চেয়ারম্যান  মোজাফ্ফর হোসেন। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, আটমূল ইউপি সদস্য খন্দকার আল ইমরান, মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হযরত মাওলানা রুহুল আমীন জিহাদী, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আমিনউল্লাহ এবং তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন ক্বারী আনিছুর রহমান। 


নিউজরুম ১১-১২-২০১৯ ০৬:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 213 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com