শ্রীবরদী সরকারি কলেজের পরীক্ষার ফলাফল ওয়েব সাইটে প্রকাশ
২৪ এপ্রিল, ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন

  

শ্রীবরদী সরকারি কলেজের পরীক্ষার ফলাফল ওয়েব সাইটে প্রকাশ

নিউজরুম
১১-১২-২০১৯ ০৬:১৫ অপরাহ্ন
শ্রীবরদী সরকারি কলেজের পরীক্ষার ফলাফল ওয়েব সাইটে প্রকাশ

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদী সরকারি কলেজের ২০১৮-১৯ ইং শিক্ষা বর্ষের দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা-২০১৯ ইং ফলাফল ১১ ডিসেম্বর বুধবার দুপুরে ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান ওয়েব সাইটের প্রকাশিত ফলাফল প্রথম বারের মতো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও নির্বাচনী পরীক্ষার পরিচালনা কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক মাসুদুজ্জামান, যুগ্ম-সাধারন সম্পাদক প্রভাষক রিফাত আহমেদ, সদস্য প্রভাষক কাজি হাসানুজ্জামান, প্রভাষক আতিকুর রহমান, প্রভাষক সোহরাব হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। পরে নির্বাচনী পরীক্ষার মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। এরা হলো মানবিক শাখার ফাতেমা জান্নাত দিশা, খাদিজাতুল কোবরা স্বর্ণা ও সাইফুল ইসলাম সুজন। বিজ্ঞান শাখার মাসুরা আক্তার মায়া, সানজিদা আক্তার শান্তা ও মাহমুদুল হাসান। ব্যবসায় শিক্ষা শাখার নুর আলম মিয়া, ওয়ালিউর রহমান শিশির ও রুপা রানী।


নিউজরুম ১১-১২-২০১৯ ০৬:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 543 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com