শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-১২-২০১৯ ০৬:১২ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আশ্রয়ন প্রকল্পে বাঁধা প্রদান ও সরকারি রাস্তা এবং ব্রিজ ভাঙার অভিযোগে উপজেলার নওকৈর গ্রামের ৫০ জন এজাহারে উল্লেখ করে অজ্ঞাত ৫'শ জানের নামে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে উল্লাপাড়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৪৩/৪৪৭/৫০৬ ধারায় মামলা করেছেন সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান।
সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে সরকারের আশ্রয়ন প্রকল্প নিমার্ণের প্রতিরোধে মঙ্গলবার সকালে নওকৈড় গ্রামের নারী পুরুষেরা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাটি ভরাটের কাজে বাধা সৃষ্টি করে। তারা ঘটনাস্থলে প্রবেশ পথে গাছ কেটে ফেলে ও রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এমনকি আগুন জ্বেলে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এক পযার্য়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি হয় প্রতিবাদকারীরা। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সেখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গতঃ উক্ত নওকৈড় গ্রামের মাঠে আশ্রয়ন প্রকল্প নিমার্ণের জন্য উপজেলা প্রশাসন ৪.২৭ একর খাস জমি বরাদ্দ দিয়েছে। প্রাথমিক ভাবে এই জায়গায় মাটি ভরাটের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ৪৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। মাটি ভরাটের দায়িত্ব দেওয়া হয়েছে সলপ ইউনিয়ন পরিষদের উপর।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com