শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-১২-২০১৯ ০৬:১১ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ড্রাম ট্রাক চাপায় স্কুল ছাত্র জুলহক আলী (১১) নিহত হয়েছে। সে পিয়ারা মোহনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ও পিয়ারা মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। বুধবার দুপুরে উপজেলার পিয়ারাপুর গ্রামে মোক্তার মাস্টারের পুকুর খনন কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক চাপায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান উপজেলার পিয়ারা মোহনপুর গ্রামের মোক্তার মাস্টারের আবাদি জমিতে পুকুর খনন করে ইটভাটায় মাটি বিক্রি করছিল। ড্রাম ট্রাক যোগে মাটি পুকুর থেকে নিয়ে যাবার সময় গয়হাট্টা-কুচিয়ামারা আঞ্চলিক সড়কে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
এই ইউনিয়নের বিভিন্ন এলাকায় আবাদি জমিতে প্রায় ১৫ টি পুকুর খনন করা হচ্ছে। আর এই মাটি গুলো বিক্রি করছে ইট-ভাটায়। স্থানীয়দের অভিযোগ আবাদি জমিতে ব্যবহৃত ড্রামট্রাক বেপরোয়া ভাবে চলাচল করে। প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনায় শিকার হতে হয় সাধারণ মানুষের। প্রশাসন মাটি কাটার ব্যপারে কোন পদক্ষেপ নিচ্ছে না।
উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহিন সাহ পারভেজ জানান,বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com