শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-১২-২০১৯ ০৬:০৯ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংসদ সদস্য তানভীর ইমাম কে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ। সংসদ সদস্য তানভীর ইমামের রোগমুক্ত হওয়ায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পৌর শহরের গুলিস্তান চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তানভীর ইমাম কে ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র এসএম নজরুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা, উপজেলা আওয়ামিলীগে যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু,বাঙালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা প্রমূখ।
সংসদ সদস্য তানভীর ইমাম অনুষ্ঠানে তার দীর্ঘ রোগভোগের পর উল্লাপাড়ায় এসে মানুষের ভালোবাসায় সিক্ত হন,তিনি বলেন তার নির্বাচনী এলাকার মানুষ তাকে প্রাণ থেকে ভালোবাসেন আজকের এই বৃহৎ স্বতস্ফুর্ত জনসমাবেশ তার প্রমাণ।তিনি তার কাক্সিক্ষত উন্নয়ন নিশ্চিত করতে সর্বস্তের মানুষের সহযোগীতা কামনা করেন।
তিনি আরো বলেন আমার জন্য উল্লাপাড়ার জনসাধারণ বিভিন্ন পাড়া-মহল্লায় দোয়া মাহফিল ও রোগমুক্ত কামনা করেছেন তাদের কাছে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি উল্লাপাড়ার মানুষের কাছে চিরঋণী হয়ে থাকব।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com