শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-১২-২০১৯ ০৮:২৬ পূর্বাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইট ভাটায় কয়লার পরিবর্তে ইট পোড়াতে কাঠ খড়ি ব্যবহার করা হচ্ছে। এতে ফসলী জমি উৎপাদন নিয়ে শঙ্কিত কৃষক। এভাবে ইট ভাটা গুলোতে কাঠ খড়ি দিয়ে ইট পোড়ালে পরিবেশের বিপর্যয় ঘটবে । উপজেলার, হাটিকুমরুল ইউনিয়নের দাদপুর গ্রামের ফসলি মাঠের মধ্যে গড়ে উঠা এইচ এন্ড কে নামের ইট ভাটায় কাঠ খড়ি দিয়ে ইট পোড়ানো হচ্ছে । ইট ভাটার মুল ক্লেন এর পাশেই বিপুল পরিমাণ কাঠ খড়ি ট্যাক দিয়ে রাখা হয়েছে । মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েক জন শ্রমিক বড় আকারের কাঠের গুলগুলো চেড়াই করছে। এলাকা বাসির অভিযোগ ওই ইট ভাটার মালিক এবারের মৌসুমের শুরু থেকেই ইট পোড়াতে কাঠ খড়ি ব্যবহার করছেন। এ ছাড়াও ইট ভাটাটি ফসলি জমির মাঠে হওয়ায় ভাটার পার্শ্ববর্তী জমিগুলোর ফসল ব্যাপক হারে ক্ষতিগ্রস্থ হয় । ভাটার মালিক মোঃ আব্দুল কালাম বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীদের মাধ্যমে কাঠ খড়ি সংগ্রহ করছে । ওই ইট ভাটার মালিক মোঃ আব্দুল কালাম মিয়া বলেন ইট ভাটায় কাঠ খড়ি পোড়ানো সরকারি নিষেধাজ্ঞা রয়েছে জেনেও তিনি অবৈধভাবে ইট পোড়ানো কাজে কাঠ খড়ি ব্যবহার করছেন । উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান জানান ইট ভাটায় ইট পোড়ানোয় কাঠ খড়ি ব্যবহার সরকারি ভাবে নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি সরেজমিনে দেখে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com