বেলকুচিতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-১২-২০১৯ ০৭:০৮ অপরাহ্ন
|
|
বেলকুচিতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে ২শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে লিটন খাঁন (২৭) ১০০ গ্রাম ও সদর ইউনিয়নের রানিপুড়া গ্রাম থেকে আলমগীর হোসেন (৪০) নামে একাধিক মাদক মামলার আসামীকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত লিটন খাঁন চৌহালী উপজেলার রেহাই কাউনিয়া গ্রামের শামছুল খাঁনের ছেলে ও বেলকুচি উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত নুরু শেখে মেয়ের স্বামী এবং আলমগীর হোসেন রানিপুড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত আজিজল শেখের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশের টিম কান্দাপাড়া গ্রামে ও রানিপুড়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ২শ গ্রাম গাঁজাসহ লিটন খাঁন ও আলমগীর হোসেন নামের দুইজনকে আটক করা হয়। তারা অত্র এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। তাদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর মধ্যে আলমগীর হোসেন একাধিক মাদক মামলার আসামী। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-১২-২০১৯ ০৭:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 955 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ