শিবগঞ্জে জেলা পরিষদের নির্দেশে ভেঙ্গে ফেলা হলো ১৪টি দোকান ও তিনতলা ভবন
০৪ মে, ২০২৬ ০৩:২৭ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে জেলা পরিষদের নির্দেশে ভেঙ্গে ফেলা হলো ১৪টি দোকান ও তিনতলা ভবন

নিউজরুম
১০-১২-২০১৯ ০৭:০২ অপরাহ্ন
শিবগঞ্জে জেলা পরিষদের নির্দেশে ভেঙ্গে ফেলা হলো ১৪টি দোকান ও তিনতলা ভবন

রবিউল ইসলাম রবিঃ  বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে ১৪টি দোকান ও ৩তলা বিশিষ্ট স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। এব্যাপারে উপজেলা প্রশাসন ও স্থাপনা মালিকের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।  জানা যায়, মোকামতলা বন্দর এলাকায় স্বাধীনতা যুদ্ধের পর স্থানীয় মরহুম মোফাক্খর হোসেন নান্নু চৌধুরী ৭৩ শতক জমি বগুড়া জেলা পরিষদের নিকট থেকে লীজ গ্রহণ করে ভোগদখল করতে থাকে। যেখানে তারা ১৪টি দোকান সহ একটি ৩তলা বাড়ি তৈরি করে। 


এরই মধ্যে ১০ ডিসেম্বর সোমবার বগুড়া জেলা পরিষদের নির্দেশ মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের নেতৃত্বে অভিযান চালিয়ে দোকান ও বাড়িটি ভেঙ্গে দিয়ে উচ্ছেদ করা হয়। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, এটি জেলা পরিষদের সম্পদ। জেলা পরিষদের নির্দেশ মোতাবেক ও আদালতের কোন স্থিতি অবস্থা (স্টে অর্ডার) না থাকায় স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে। 


কিন্তু এব্যাপারে পাল্টা অভিযোগ করে নান্নু চৌধুরীর ওয়ারীশগণ। এব্যাপারে বৈধ কোন কাগজপত্রও নেই তাদের। বৈধ কাগজপত্র না থাকার ব্যাপারে নান্নু চৌধুরীর ছেলে মুন্না চৌধুরী ও ফজলে রাব্বী জানান, জেলা পরিষদ কর্তৃক জমি প্রদান করা হলেও জেলা পরিষদ থেকে কোন কাগজপত্র সরবরাহ করা হয়নি। তারা আরও বলেন, আজ-কাল করে কাগজপত্র প্রদানে কালক্ষেপণ করলে নিরূপায় হয়ে আমরা দলিল চেয়ে ২০১৫ সালে বগুড়া সাব-জজকোর্টে একটি মামলা দায়ের করি, মামলা নং-১৬৮/১৫। মামলাটি এখনও বিচারাধিন অবস্থায় আছে, যা আগামী বছরের ২৬ জানুয়ারীতে শুনানীর জন্য দিন ধার্য্য আছে।  মামলা চলমান অবস্থায় সম্পূূর্ণ অন্যায় অবস্থায় তারা এধরনের অভিযান চালিয়েছে। 

 


নিউজরুম ১০-১২-২০১৯ ০৭:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 314 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com