শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য আটক
০৪ মে, ২০২৬ ০৫:২৯ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য আটক

নিউজরুম
১০-১২-২০১৯ ০৭:০০ অপরাহ্ন
শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য আটক

রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে ডিবি পুলিশের অভিযানে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।  ১০ ডিসেম্বর সোমবার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের খাদইল গ্রামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪১), একই উপজেলার পালিগাতি গ্রামের তোজাম মন্ডলের ছেলে তৌহিদুল ইসলাম (৩০) ও কাহালু উপজেলার রইচ উদ্দিনের ছেলে জাকিউল ইসলাম বাচ্চু (২৮)। জেলা গোয়েন্দা সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত মোটরসাইকেল চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।

 


নিউজরুম ১০-১২-২০১৯ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com