উল্লাপাড়ায় গৃহবধূর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত আঃলীগ নেতা আব্দুর রশিদ আত্মসমর্পণ
০৫ মে, ২০২৬ ০৩:০৬ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় গৃহবধূর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত আঃলীগ নেতা আব্দুর রশিদ আত্মসমর্পণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১০-১২-২০১৯ ০৫:১৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় গৃহবধূর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত আঃলীগ নেতা আব্দুর রশিদ আত্মসমর্পণ

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামে মিথ্যা চরিত্রহীনা অপবাদ দিয়ে গৃহবধূর মাথার চুল বটি দিয়ে কেটে দেওয়ার ঘটনায় দায়ের হওয়া বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী উধুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ অবশেষে আদালতে আতœসমর্পণ করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে নিজ আইনজীবির মাধ্যমে আত্নসমর্পণ করে জামিন আবেদন করেন।
এ আতালতের বিজ্ঞ বিচারক মোঃনজরুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নাকোচ করে দিয়ে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে
এদিন দুপুরে জিআরপি পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করেন। এ আদালতের জিআরও রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত মিথ্যা অপবাদ দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ ও তার ৪ সহযোগী ওই নিউনিয়নের গজাইল গ্রামের ২ সন্তানের জননী গৃহবধূ মাথার চুল মাছকাঁটা বটি দিয়ে কেটে দেয়। গত ২৫ নভেম্বর রাতে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

 এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে ২ ডিসেম্বর উল্লাপাড়া মডেল থানায় ওই আওয়ামীলীগ লীগ নেতা ও তার ৪ সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২। এ মামলার অপর আসামীরা হল,গজাইল গ্রামের মোজাহারের ছেলে মুনসুর,বাহের প্রামাণিকের ছেলে আব্দুস সালাম,নাসির উদ্দিন ও শহিদুল ইসলাম। এ মামলা দায়ের করার পর থেকে আসামীদের একের পর এক হুমকির ভয়ে ওই গৃহবধূ পাশ্ববর্তী তরফ বায়রা গ্রামের বাবার বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছেন।

আর এ ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে ওই আওয়ামীলীগ লীগ নেতা ও তার সহযোগীরা
আত্নগোপনে থেকে প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিতে জোর চেষ্টা চালাচ্ছেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১০-১২-২০১৯ ০৫:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 279 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com