পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক
০৫ মে, ২০২৬ ১২:১৬ অপরাহ্ন

  

পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক

নিউজরুম
১০-১২-২০১৯ ১০:২৯ পূর্বাহ্ন
পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক

পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভর্তুকির পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গুডিভাদা রাইথু বাজারে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, সাম্বি রেড্ডি (৬৫) নামের ওই ব্যক্তির বাড়ি কৃষ্ণা জেলার গুডিভাদা টাউন এলাকায়। ভর্তুকির পেঁয়াজ কিনতে রাইথু বাজারে গিয়েছিলেন তিনি। সকাল সাড়ে ১০টা নাগাদ পেঁয়াজ কেনার জন্য নির্দিষ্ট লাইনেও দাঁড়িয়েছিলেন। ওই সময় হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। স্থানীয়রা তাকে ধরাধরি করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

 এ বিষয়ে কৃষ্ণা জেলার পুলিশ সুপার এম. রবীন্দ্রনাথ জানান, সোমবার সকালে রাইথু বাজারের অন্য অন্য ক্রেতাদের কাছ থেকে সাম্বি রেড্ডির হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

এ মৃত্যুকে স্বাভাবিক বলেছে মৃতের পরিবার। তাই তারা থানায় কোনো অভিযোগ করেননি বলেও জানান কৃষ্ণা।


নিউজরুম ১০-১২-২০১৯ ১০:২৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 199 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com