রোকেয়া দিবসে উল্লাপাড়ায় ৫ জয়িতা নারীকে সম্মাননা প্রদান
০৫ মে, ২০২৬ ০১:৫৮ পূর্বাহ্ন

  

রোকেয়া দিবসে উল্লাপাড়ায় ৫ জয়িতা নারীকে সম্মাননা প্রদান

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৯-১২-২০১৯ ০৭:০৭ অপরাহ্ন
রোকেয়া দিবসে উল্লাপাড়ায় ৫ জয়িতা নারীকে সম্মাননা প্রদান
উল্লাপাড়া প্রতিনিধিঃ   সোমবার উল্লাপাড়ায় রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য নির্বাচিত এ বছরের ৫ জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা অফিসার্স ক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপত্বিতে সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক  মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, ডাঃ জাহাঙ্গীর হোসেন, রেজাউন কবির পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে ৫ জয়িতা নারীকে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। এরা হলেন তাহমিনা মাকসুদ সোমা, ফজিলা বেগম, শাহনাজ পারভীন, মালেকা বেগম ও রেবেকা সুলতানা।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-১২-২০১৯ ০৭:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 287 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com