নাগরপুরে চুড়ান্ত ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
০২ মে, ২০২৬ ০৭:৫৭ অপরাহ্ন

  

নাগরপুরে চুড়ান্ত ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৯-১২-২০১৯ ০৭:০৭ অপরাহ্ন
নাগরপুরে চুড়ান্ত ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আন্তঃ ইউনিয়ন চুড়ান্ত ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সোমবার (০৯ ডিসেম্বর) উপজেলা চত্বর মাঠে এ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় নাগরপুর ইউপি একাদশ৭১-৫২ পয়েন্ট এর ব্যবধানে ভাদ্রা ইউপি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

ভলিবল খেলা শেষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আ্যাড. মুলতান উদ্দিন, ইউপি চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি, মো. শওকত হোসেন প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্ধ, মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, সকল ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৯-১২-২০১৯ ০৭:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 327 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com