খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে পাঁচ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় জয়িতা নারীদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সেলিনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
মোঃ খায়রুল ইসলাম ০৯-১২-২০১৯ ০৬:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 376 বার দেখা হয়েছে।