শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-১২-২০১৯ ০৪:৫৫ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষ্যে একটি বন্যার্ঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক গুলো প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে তাড়াশ উপজেলা দুনীর্তি দমন কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ সময় তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ, উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান নিপু, সহসভাপতি বোরহান উদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com