তাড়াশে বেগম রোকেয়া দিবস পালিত
২৪ এপ্রিল, ২০২৬ ১২:১২ অপরাহ্ন

  

তাড়াশে বেগম রোকেয়া দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-১২-২০১৯ ০৪:৪৫ অপরাহ্ন
তাড়াশে বেগম রোকেয়া দিবস পালিত

আশরাফুল ইসলাম রনি: 
সিরাজগঞ্জের তাড়াশে আর্ন্তজাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। পরে অর্থনৈতিভাবে সাফল্য অর্জনকারী নারী ফাতেমাতুজ্জোহরা, শিক্ষা ও চাকুরী সাফল্য অর্জনকারী নারী মোছা. মালিহা হোসেন, সফল জননী নারী মোছা. জাহানারা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন যে নারী ননী বালা রানী ও সমাজ উন্নয়নে অসাম্য অবদান রেখেছেন যে নারী কনিকা রানী কে এ সময় শ্রেষ্ঠ জয়িতা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নুর মামুন ও সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখসহ আরো অনেকেই।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-১২-২০১৯ ০৪:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 459 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com