শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৮-১২-২০১৯ ০৮:২৯ অপরাহ্ন |
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ক্রিকেট প্রশিক্ষন উদ্বোধন, দাবা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর) দুপুরে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৯-২০ এ আওতায় জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদ, উপজেলা পরিষদের, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির,মহিলা-ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর সদর ইনিয়নের চেয়ারম্যান এ.কে.এম কামরুজ্জামান মনি, জেলা ক্রীড়া অফিসার মো.নুরে এলাহি,নাগরপুর ক্রিকেট একাডেমির কোচ মো.রাজিব খান প্রমূখ। এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com