তাড়াশে যত্রতত্র পুকুর খননে জলাবদ্ধতায় সরিষার আবাদ হ্রাস
২৪ এপ্রিল, ২০২৬ ০২:৪৯ অপরাহ্ন

  

তাড়াশে যত্রতত্র পুকুর খননে জলাবদ্ধতায় সরিষার আবাদ হ্রাস

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৮-১২-২০১৯ ০৪:৪৮ অপরাহ্ন
তাড়াশে যত্রতত্র পুকুর খননে জলাবদ্ধতায় সরিষার আবাদ হ্রাস

আশরাফুল ইসলাম রনি:
যত্রতত্র কৃষি জমিতে পুকুর খনন করার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এ বছর সিরাজগঞ্জের তাড়াশে সরিষা আবাদ অনেকটা হ্রাস পেয়েছে। কারন হিসেবে কৃষকেরা জানিয়েছেন এ উপজেলার তিন ফসলি জমিগুলোতে অধিক মুনাফার লোভে অনেকেই ভুমির শ্রেনীর পরিবর্তন না করেই পুকুর খনন করছেন। এ কারনেই মাঠের মধ্য জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে পানি প্রবাহের পথগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে। তাই সঠিক সময়ে পানি নামতে পারায় সরিষার আবাদেও জো চলে যাওয়ায় কৃষকেরা সরিষা আবাদ করতে পারছেন না।
স্থানীয় কৃষকেরা জানান, চলনবিল তথা এ অঞ্চলের উৎপাদিত সরিষা এলাকার চাহিদা মিটিয়ে দেশের জাতীয়খাতে ব্যাপক ভুমিকার রাখে। কিন্ত প্রতিবছর যে হারে পুকুর খনন হচ্ছে। এর ফলে আবাদী জমি যেমন নষ্ট হচ্ছে তেমনি করে ইরি-বোরো ধানসহ রবিসশ্যগুলো দিনে দিনে আবাদ কমে যাচ্ছে।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা জানান, গত বছরে তাড়াশ উপজেলায় সরিষা আবাদে লক্ষমাত্রা ছিল সাড়ে পাচঁ হাজার হেক্টর জমিতে। এদিকে চলতি বছরে লক্ষমাত্রা ধরা হয়েছে পাচঁ হাজার চারশত হেক্টর।  কিন্ত পর্যন্ত আবাদ করা হয়েছে চারহাজার পাচঁশত হেক্টর জমিতে। গত বছরের তুলনা প্রায় একহাজার হেক্টর কম আবাদ হয়েছে।
তিনি আরো জানান, যে হারের পুকুর খনন চলছে। পুকুর খনন যদি না থামানো যায় আর পানি নিস্কাশনের ব্যবস্থা না করা হয়। তাহলে আগামী সরিষার আবাদ আরো কমে যাবে।
স্থানীয় কৃষক আব্দুল মজিদ, জসমত আলী, জাকির হোসেনসহ অনেকেই জানান, বিগত বছরের অক্টোবর মাসে জমির জো থাকায় এই সময়ে চলনবিল এলাকা জুড়ে সরিষার ক্ষেত হলুদ ফুলে একাকার হয়ে যেত। কিন্তু অন্য বছরের তুলনায় এ বছর চলনবিলের পানি নামতে দেরি হওয়ায় ও জলাবদ্ধতার কারণে কৃষকেরা সরিষার বীজ বোপন করতে অনেকটা পিছিয়ে পড়েছে। তাই গত বছরের তুলনায় এ বছর সরিষার আবাদ অনেক কম হয়েছে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-১২-২০১৯ ০৪:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com