তাড়াশে অগ্নিকান্ডে কীটনাশকের দোকান ভস্মিভুত
০৫ মে, ২০২৬ ০১:২৪ অপরাহ্ন

  

তাড়াশে অগ্নিকান্ডে কীটনাশকের দোকান ভস্মিভুত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৮-১২-২০১৯ ০৪:৪৩ অপরাহ্ন
তাড়াশে অগ্নিকান্ডে কীটনাশকের দোকান ভস্মিভুত

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডে একটি কীটনাশক ও সারের দোকান পুড়ে ভস্মিভুত হয়ে গিয়েছে । এতে ওই ব্যবসায়ীর প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন । রোববার সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে মের্সাস সরকার ট্রেডাস নামে একটি দোকানে এই আগ্নিকান্ডের ঘটনা ঘটে। মের্সাস সরকার ট্রেডাসের প্রো: রাজিব সরকার জানান, সকালে আগুনের সুত্রপাত দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে তাড়াশ ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিটের কর্মীরা সেখানে পৌঁছে নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার আব্দুল্লাহ আল-মাহমুদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট হতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে আমার ধারণা। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে কৃষি অফিসের লোকজন সরজমিনে গিয়ে পরিদর্শন করেছে। বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে অবহিত করা হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-১২-২০১৯ ০৪:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 534 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com