পেঁয়াজ চুরি আতংক চলনবিল অঞ্চলে পেঁয়াজ চাঁষিদের রাতকাটে জমিতে
২৮ এপ্রিল, ২০২৬ ০২:০০ অপরাহ্ন

  

পেঁয়াজ চুরি আতংক চলনবিল অঞ্চলে পেঁয়াজ চাঁষিদের রাতকাটে জমিতে

নিউজরুম
০৮-১২-২০১৯ ১২:১১ অপরাহ্ন
পেঁয়াজ চুরি আতংক চলনবিল অঞ্চলে পেঁয়াজ চাঁষিদের রাতকাটে জমিতে

এম এ মাজিদ :  পেঁয়াজ চুরি আতংকে চলনবিল অঞ্চলের পেঁয়াজ চাঁষিদের এখুন রাতকাটে পেঁয়াজের জমিতে। দেশে পেঁয়াজ যেন সোনার হরিন। বাজারে আগুন। ইতিমধ্যে চলনবিল অঞ্চলে উঠতে শুরু করেছে  আগাম জাতের ডাটি পেঁয়াজ (গাছ পেঁয়াজ)। কিন্তু সে পেঁয়াজ নিয়ে নতুন করে দু:শ্চিন্তায় পড়েছেন কৃষক। জমি থেকে পেঁয়াজ চুরির হিড়িক পরায় রাত জেগে পাহারা দিচ্ছেন তারা।

পেঁয়াজ চাষিরা জানায়, চলনবিল এলাকার তাড়াশ,গুরুদাসপুর ও চাটমোহর উপজেলার চর অঞ্চলে পেঁয়াজ চাষ হয়ে হয়ে থাকে। এ বছর প্রতি কেজি গাছ পেঁয়াজ ১৬০ টাকা থেকে ১৮০ টাকা দরে বিক্রি হওয়ায় লাভের মুখ দেখতে শুরু করেন কৃষক। কিন্তু নতুন করে উপদ্রুপ শুরু হয় পেঁয়াজ চুরির।

তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর,হেমনগর,চরহামকুড়িয়া,কাঁটাবাড়ি প্রভৃতি গ্রাম ঘুরে জানা যায়, পেঁয়াজ চুরি ঠেকাতে প্রতিটা জমিতে পাহারা বসানো হয়েছে। রাতের বেলায় আলো জ্বেলে পাহারা দেয়া হচ্ছে।

নাদোসৈয়দপুর গ্রামের ওমর ফারুক জানান,একটু চোখের আড়াল হলেই জমি থেকে চুরি হচ্ছে পেঁয়াজ। জমির পেঁয়াজ নিয়ে চিন্তায় রয়েছেন তারা।
সবুজপাড়ার গ্রামের বাসিন্দা  আসাদুজ্জামান জানান, পেঁয়াজ চুরির ঘটনা এ অঞ্চলে এখন মুখে মুখে আলোচিত।

দুর্মূল্যের বাজারে শুধু পেঁয়াজ নয় , পেঁয়াজের পাতা নিয়েও মানুষের মাঝে কাড়াকাড়ি করতে দেখা যাচ্ছে। অথচ অন্যান্য বছর গুলোতে এসব পেঁয়াজের পাতা জমির আইলে কৃষক এমনিতে ফেলে দিত।
এদিকে পেঁয়াজ চাঁষিরা রাতে বাড়ি ছেড়ে জমি পাহারা দিতে যাওয়ায় তাদের মধ্যে বাড়ির চুরির আতংক বিরাজ করছে।


নিউজরুম ০৮-১২-২০১৯ ১২:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 356 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com