শতবর্ষী গাছ ভেঙে শিক্ষার্থীসহ আহত ৫
০৫ মে, ২০২৬ ০১:২৪ অপরাহ্ন

  

শতবর্ষী গাছ ভেঙে শিক্ষার্থীসহ আহত ৫

নিউজরুম
০৭-১২-২০১৯ ০৬:১৬ অপরাহ্ন
শতবর্ষী গাছ ভেঙে শিক্ষার্থীসহ আহত ৫

রংপুরে জেলা প্রশাসকের বাসভবনের সামনে শতবর্ষী একটি গাছ সড়কে উপড়ে পড়ে শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সড়কটিতে চলাচলকৃত কয়েকটি যানবাহন গাছটির নিচে চাপা পড়ে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরীর ব্যস্ততম সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

তাৎক্ষণিক জেলা প্রশাসক আসিফ আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজ নেন। অপরদিকে ফায়ার সার্ভিসের কর্মীদের দুই ঘণ্টার চেষ্টায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে হঠাৎ করে গাছটি উপড়ে সড়কের মাঝখানে পড়ে যায়। এ সময়  সড়কে থাকা রিকশা, ভ্যান, মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার গাছটির নিচে চাপা পড়ে। রিকশায় থাকা রংপুর সরকারি কলেজের দুই ছাত্রী আহত হন। এ ছাড়াও রিকশাচালক ও মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেটকার চালক আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

 

এ বিষয়ে ফায়ার সার্ভিস রংপুরের সহকারী উপ-পরিচালক সামসুজ্জোহা আরটিভি অনলাইনকে জানান, গাছটির বয়স বেশি হওয়ায় হঠাৎ উপড়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা থেকে গাছটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।


নিউজরুম ০৭-১২-২০১৯ ০৬:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 182 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com