শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-১২-২০১৯ ০৪:১০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন তাড়াশ জোনাল অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা মাদক, অবৈধ উপার্জন,অনৈতিক সর্ম্পকে না বলে বুকে হাত রেখে শপথ পাঠ করেছেন। এ শপথ বাক্য পাঠ করান তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মাদ আশরাফ উদ্দিন খান। শনিবার সকালে উপজেলার হাসপাতাল গেট সংলগ্ন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে এ শপথ বাক্য পাঠ করেন তাড়াশ জোনাল অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো.রাব্বুল হাসান, প্রসাশনিক কর্মকর্তা এস.এম সজিব, জুনিয়র ইন্জিনিয়ার এসএম কামাল, সহ: জুনিয়র ইন্জিনিয়ার শরিফ হোসেন ও ওয়ারেরিং পরিদর্শক মো. জহুরুল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com